মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

চট্টগ্রাম কবিয়াল সমিতির নতুন কার্য্যকরি কমিটি গঠন করা হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি

লোকসংস্কৃতির এক অনন্য নাম চট্টগ্রামের কবিগান চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) নগরীর চকবাজারস্থ ফুলতলা এলাকায় সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবিয়াল কংস রাজ দত্ত এবং সঞ্চালনা করেন কবিয়াল রবিশঙ্কর দে রুবেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিয়াল আব্দুল আজিজ সরকার প্রধান আলোচক ছিলেন কবিয়াল শ্যামল শীল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিষ্ণুপদ সরকার, পৃষ্ঠপোষক মো. মন্নান ভূঁইয়া ও ড. রাজ কুমার আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ রুদ্র।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কবিয়াল দিলীপ সরকার কবিয়াল নিরঞ্জন ঘোষ কবিয়াল জাহেদ সরকার কবিয়াল বিকাশ দত্ত কবিয়াল মাধুরী ভট্টাচার্য্য কবিয়াল কমল বসাক শিমন বসাক সুমন দেবনাথ কবিয়াল আশুতোষ চক্রবর্তী রাম উত্তম বাইন রণতোষ নমঃ বিজয় দেবনাথ সমীর বাইন স্বরূপ দত্ত টিপু আচার্য্য নির্মল দাশ প্রশান্ত দেব বিমল দাশসহ সমিতির অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কবিয়াল কংসরাজ দত্তকে সভাপতি, কবিয়াল জে. কে. শর্ম্মাকে সাধারণ সম্পাদক,কবিয়াল নিরঞ্জন ঘোষকে কোষাধ্যক্ষ এবং কবিয়াল জাহেদ সরকারকে সাংগঠনিক সম্পাদক এইভাবে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির সাড়া জাগানো কবিগানকে তাদের সুচারু নেতৃত্ব এবং কর্মদক্ষতায় আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102