বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

কর্ণফুলীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে দেওয়া হবে টিকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কর্ণফুলী ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

কর্ণফুলীতে মরণব্যাধি জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে পালিত ও রাস্তাঘাটের সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিনেশন) প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলী আকবরের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কায়ছার, এমওডিসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাসিন মোস্তাফা। এছাড়াও স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর ও মরণব্যাধি রোগ, যার মৃত্যুহার শতভাগ। বিশ্বে প্রতি বছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় বা আঁচড়ে আক্রান্ত হয়, যাদের অধিকাংশই শিশু।তিনি আরও বলেন, জলাতঙ্কের ভয়াবহতা বিবেচনায় সরকার এ রোগ প্রতিরোধ ও নির্মূলে নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে পালিত এবং রাস্তাঘাটের সকল কুকুরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কাম্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু সচেতনতার অভাবে এখনও মানুষ এতে আক্রান্ত হচ্ছে। পথকুকুরদের টিকাদানের মাধ্যমে একদিকে প্রাণী সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে মানুষও ঝুঁকিমুক্ত থাকবে। কর্ণফুলীকে জলাতঙ্কমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102