বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারা কর্ণফুলী আসনের সিংহ প্রতীকের প্রার্থী মোঃ এমরান চৌধুরীর ইশতেহার ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সিংহ প্রতীকের প্রার্থী মোঃ এমরান চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

‎আজ সকালে তিনি তার এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারের মধ্যে রয়েছে, ধর্ম যার যার বাংলাদেশ সবার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সহ সকল ধর্মের নাগরিকগণ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সেবার আইনি অধিকার সংরক্ষণ।  সর্বক্ষেত্রে আনোয়ারা-কর্ণফলী উপজেলার প্রত্যেক নাগরিকের জন্য বৈষম্যহীন সমঅধিকার ও সুষম বন্টনের নিশ্চয়তা প্রদান। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ভৌগলিক সুবিধার কারনে আনোয়ারা কর্ণফুলী উপজেলা একটি অপার সম্ভাবনাময় শিল্প অঞ্চল হিসাবে খ্যাত। বিগত দিনগুলোতে অত্র এলাকার ভৌগলিক সুবিধা জনসম্পদ কাজে লাগিয়ে কিছু মহল উপকৃত হলেও বরাবরই আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় সাধারণ মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য দিনের পর দিন ধরনা দিতে হয়েছে। তিনি সিংহ মার্কায় নির্বাচিত হলে কে.ই.পি.জেড সহ দেশি বিদেশি উৎপাদনমুখী প্রতিষ্ঠান গুলোতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার কর্মহীন ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।  অবকাঠামো ও উন্নয়নমূলক কাজে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অত্যাচার, অনাচার, জুলুম, অসামাজিক কর্ম ও মব সৃষ্টিকারী যে কোন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সরকারী সুবিধা কার্ড ধারী ছাড়াও নিম্ন ও মধ্যবিত্ত অ-স্বচ্ছল পরিবার, বৃদ্ধ, বিধবা নারীদের আর্থিক সহায়তা, অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়ালেখা, বিনা মূল্যে শিক্ষা উপকরণ প্রদান।  এতিমখানা, হেফজখানা ও বিভিন্ন আবাসিক মাদ্রাসায় খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা ।  আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, মেরামত, রক্ষনাবেক্ষণ ও উপকুলীয় অঞ্চলে টেকসই রেরিবাধ নির্মাণে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।  অত্র এলাকার সাধারণ মানুষের দেওয়ানী ও ফৌজদারী মামলার ঝামেলা এড়াতে সামাজিক, পারিবারিক ও ভূমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির জন্য ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতকে শক্তিশালি করা হবে। স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে অসম্প্রদায়িক সমাজ ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102