বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে আনোয়ারার একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম রেফায়ী (র.) চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আল্লামা এ.এস.এম. ইউসুফ জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম আল মালেকী আল-কুতুবী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নুরুল কবির রানা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. তারেক মর্তুজা, সাদ্দাম হোসেন, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন জনাব মুহাম্মদ সেলিম। আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সেলিম এবং সাংবাদিক শেখ আবদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আহাদুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,আনোয়ারা মানবসেনা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান ও প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মনির উদ্দিন খান।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিফজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102