বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়গা জবর দখলের অভিযোগ আনোয়ারা সাংবাদিক সমিতি(আসাস)এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আনোয়ারা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করলো আইপিএসপিজে বাংলাদেশ (IPSPJ BANGLADESH) আনোয়ারায় সংগঠিত ডাকাতির ঘটনায় আন্তজেলার তিন ডাকাত সদস্য গ্রেপ্তার। আনোয়ারায় পানিবন্দী মানুষের মাঝে আনোয়ারা ফাউন্ডেশনের ত্রানসামগ্রী বিতরণ। আনোয়ারা উপজেলা গ্রাম ডাঃ কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রান বিতরন করছেন এমপি সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলায় একদিনেই এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার।

আনোয়ারায় খাস জমিতে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্রগ্রামের আনোয়ারায় সরকারি খাস জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে । এই বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা  ( ইউএনও )  বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ ই মার্চ )  দুপুরে এই অভিযোগটি দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সাত নং ওয়ার্ড এর পশ্চিমকন্যারা গ্রামের  ভিতরে অবস্থিত আনুমানিক ১০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সর্বজনীন চলাচলের রাস্তা দীর্ঘদিন যাবৎ স্থানীয় জনগণ ব্যবহার করে আসছে। উক্ত রাস্তাটি সরকারী খাস খতিয়ানের অন্তর্ভুক্ত এবং  রাস্তার উভয় পার্শ্বে বসবাসরত একাধিক পরিবার তাদের দৈনন্দিন যাতায়াত, নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম, কৃষি কার্যক্রমসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকেন।  কিন্তু একই গ্রামের বাসিন্দা দিলীপ দত্তের দুই ছেলে সুজন দত্ত ও সুমন দত্ত তারা নিজেদের অংশে স্থাপনা নির্মাণ করার সময় গত ১০ মার্চ   হতে উক্ত খাস জমির সর্বজনীন চলাচলের রাস্তাটির আনুমানিক ৬ ফুট প্রশস্ত অংশ নিজেদের ব্যক্তিমালিকানাধীন ভূমির সাথে একীভূত করে স্থাপনার সম্প্রসারণ করতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । তাদের এই অবৈধ কর্মকান্ডের ফলে দীর্ঘদিনের ব্যবহৃত সর্বজনীন চলাচলের রাস্তা মারাত্মকভাবে সংকুচিত হয়ে যাওয়ার  আশঙ্কা দেখা দিয়েছে।

‎অভিযোগে আরো উল্লেখ করা হয়, যদি এই নির্মাণ কাজ এইভাবে চলতে থাকে তবে রাস্তার স্বাভাবিক প্রশস্ততা নষ্ট হবে এবং  রাস্তা ব্যবহারকারী স্থানীয় বাসিন্দারা মারাত্মক ভোগান্তির সম্মুখীন হবে। তাছারা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ফলে বিভিন্ন সামাজিক ও জনদুর্ভোগের সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য যে, সরকারী খাস খতিয়ানের অন্তর্ভুক্ত কোন সর্বজনীন রাস্তা কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধভাবে দখল, সংকুচিত বা পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু উল্লেখিত  ব্যক্তিদ্বয় প্রশাসনের অনুমতি ছাড়া  রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

এই বিষয়ে অভিযোগ কারীর একজন রকি জানান, অভিযোগে উল্লেখিত ব্যাক্তিরা একপ্রকার জোড় করে তাদের নিজেদের অংশের সাথে খাস জমির কিছু অংশে সীমানা প্রাচীর নির্মান অব্যাহত রেখেছে। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানিয়েছি।

অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের একজন সুমন দত্ত মুঠোফোনে জানান,আমরা আমাদের জায়গায় সীমানা প্রাচীর নির্মান করছি।কোন খাস জমিতে নির্মান করছিনা। তিনি আরো জানান, যদি কোন খাস জমিতে করে থাকি তাহলে সরকার তা নিয়ে নিবে।এতে আমারতো কোন অসুবিধা নেই।

‎এই বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা  ( ইউএনও )  তাহমিনা আক্তার বলেন, আমি অভিযোগটি পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102