বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় সকল শিল্পপ্রতিষ্টানে যোগ্য স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে প্রেস বিফিং এর আয়োজন। আনোয়ারায় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। সমাজসেবক মিশন দত্তকে সংবর্ধিত করলো সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আনোয়ারায় খালে বিষ ঢেলে,বিভিন্ন প্রজাতীর দেশীয় মাছ নিধনের অভিযোগ। আনোয়ারায় তুচ্ছ ঘটনায় অভিমান করে,অভিমানী কিশোরীর আত্মহত্যা আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক  বিদ্যালয বালক বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্ট শুরু রমরমা অনৈতিক ব্যাবসা পারকি সমুদ্র সৈকতের এক হোটেলে,আটক ১৪জন দেশ বরেণ্য একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের ৫৭ তম মৃত্যু বার্ষিকী আজ বোয়ালখালীতে আজ,একুশে পদকপ্রাপ্ত বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে। আনোয়ারায় প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে,প্রতিবন্ধী সহ দুই সহোদর গুরুতর আহত।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৯৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টায় হিলি সীমান্তের শূন্যরেখা দিয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত একটি পত্র ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে দেওয়া হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকের চালক ও সহকারীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যথাযথ প্রতিরক্ষামুলক ব্যবস্থা গ্রহণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আর্ন্তজাতিক বাণিজ্য চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে গত ২৬ মার্চ থেকে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102