আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল (পিএলসি)হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আবু,সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ নাজিম উদ্দীন, এতে আরো উপস্থিত ছিলেন ডাঃ মহিউদ্দীন মাসুম, মোহাম্মদ কামরুল।
হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান বলেন, চিকিৎসা হচ্ছে মানব সেবা। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি,প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে যেন বঞ্চিত না হয় তারই ধারা বাহিকতায় এগিয়ে যাচ্ছি। তিনি সকল সচেতন মহলের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।
তিনি ট্রমা হাসপাতাল সম্পর্কে বলেন, এই হাসপাতাল ২৪ঘন্ঠা এম্বুলেন্স সার্ভিস,মা, শিশু, সার্জারী ও জরুরী রোগী ভর্তি থেকে শুরু করে সব রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। তিনি সকলকে এই হাসপাতালের সেবা নেওয়ার আহবান জানান।
এতে আরো বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কংস রাজ দত্ত, নাভানা ফার্মার আর এস এম আবদুল্লাহ্ আল মামুন। উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত অতিথি ও পল্লীচিকিৎসকবৃন্দ।
অনুষ্টানের শুরতেই পবিত্র কুরআন তেলওয়াত ও ইফতারের আগে দোয়া মাহফিল করা হয়।