
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্রগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয়কালী ও জ্বালাকুমারী মায়ের তিনদিন ব্যাপী মহানাম যজ্ঞ আগামীকাল ১৯,২০,২১ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতি,শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান মালায় রয়েছে বৃহস্পতিবার মাঙ্গলিক উলুধ্বনি, শঙ্খধ্বনী ও জয়বাদ্য সহকারে গঙ্গা আহবান, শ্রীমদভগবদগীতা পাঠ পরিবেশন করবেন শ্রী প্রদর্শন দেবনাথ। ঐদিন বিকেল চার ঘটিকায় ধর্মালোচনায় প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশন সীতাকুণ্ড এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ধর্মীয় বক্তা শ্রী উত্তম কুমার চক্রবর্তী। রয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ। সন্ধ্যায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস।পরদিন শুক্রবার সকালে শ্রী শ্রী ঠাকুরের বাল্যভোগ,শ্রী শ্রী ঠাকুর পূজা, শ্রী শ্রী ঠাকুর ও মায়ের বিশেষ পূজা ও রাজভোগ বিতরণ। শনিবার নগর কীর্তন, কুম্ভভঙ্গ ও মহানাম যজ্ঞের পূর্ণাহুতী। তিনদিন চলবে মহা প্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী পলাশ বিশ্বাস,সাধারণ সম্পাদক শ্রী সুমন চৌধুরী ও অর্থ সম্পাদক শ্রী সাজু বোস সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।