আনোয়ারাে (চট্টগ্রাম) প্রতিনিধি
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী ) দুপুরে আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কংসরাজ দত্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাশ এর সঞ্চালনায় এই সায়েন্টিফিক প্রোগ্রাম শুরু হয়, এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন হায়দার রেনেটা ফার্মাসিউটিক্যালস্ এর ডেপুটি সেলস্ ম্যানেজার, স্পিকার ছিলেন রেনেটা ফার্মাসিউটিক্যালস্ এর সিনিয়র ডেপুটি ম্যানেজার ডা: আদনান রহমান।
উক্ত সেমিনার মমতাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিউটিক্যালস্ এর সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ বোরহান উদ্দিন, আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুপন দত্ত, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা শফিকুর রহমান,সিনিয়র সহ- সভাপতি পি কে দাশ বাবুল, অর্থ সম্পাদক শম্ভু রঞ্জন দত্ত, মহিলা সম্পাদিকা শিপ্রা শীল।
পবিত্র কোরান তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক মৌলানা সারোয়ার আলম,পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের সদস্য আশীষ কুমার রায়।পরে কেক কাটা ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।