আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনীর পার্শ্ববর্তী বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা উক্ত কেন্দ্রটির নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরা দুটি খুলে চুরি করে নিয়ে যায়। তবে শুধু সিসি ক্যামরাগুলো নিয়ে যাওয়ায় এলাকার জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।কেন্দ্র-সংশ্লিষ্টরা জানান,সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা সেটি ভেঙে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আমি এই অনাকাঙ্খীত ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে,এবং আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে,এই ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবে না।