
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত প্রকৃতি রন্জন দত্ত এর শোকসভা আগামী ৪ মে চট্টগ্রামের থিযেটার ইনিস্টিউটে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
এই উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল ) বিকেলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় তাপস হোড় কে আহবায়ক এবং সাংবাদিক, লেখক ও গবেষক জামাল উদ্দীনকে সদস্য সচিব করে একটি স্মরণ সভা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হলেন, নুর আলী সাগর মিত্র, সাংবাদিক সরোজ আহমেদ, তাপস চৌধুরী, কাজল বোস প্রমুখ।
উল্লেখ্য চলতি বছরের ৪ মার্চ শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত মৃত্যুবরণ করেন।