আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে বিভিন্ন অপরাধ ও মাদক কারবার করে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।